পুজোয় পারফেক্ট লুক পেতে মেকআপ এক্সপার্ট হতে হবে না, লাগবে শুধু এই প্রোডাক্টগুলি

admin

পুজোর আগে কোন কোন মেকআপ প্রোডাক্ট কিনবেন?

মেকআপ করতে ভালোবাসেন, কিন্তু বিশেষ দক্ষ নন? অনেকেরই এমন হয়। তবে উৎসবের দিনে, বিশেষত দুর্গাপুজোয়, সাজগোজের মেজাজটা একেবারেই আলাদা। আলোয় ভরা শহরে ঠাকুর দেখতে বেরোলে, সামান্য মেকআপও আপনার লুককে অনেকখানি পাল্টে দিতে পারে। তাই এই পুজোয় যদি মেকআপ প্রোডাক্ট কেনার কথা ভেবে থাকেন, কিন্তু ঠিক বুঝতে পারছেন না কী কী লাগবে, তবে দেখে নিন এই লিস্ট—

 

*আই মেকআপ

চোখের সাজে জোর দিন।

একটি আইশ্যাডো প্যালেট রাখুন।

স্মাজ-প্রুফ কাজল অপরিহার্য।

চাইলে আইলাইনার ও মাস্কারা যোগ করতে পারেন।

আইল্যাশ ব্যবহার করতে অনেকে স্বচ্ছন্দ নন। যদি কনফিডেন্ট না হন, তবে আইল্যাশ না কিনলেও চলবে।

 

*হাইলাইটার

পুজোর আলোয় মুখকে উজ্জ্বল দেখাতে হাইলাইটার দারুণ কাজ করে।

ফাউন্ডেশনের পর গালের হাড়, নাক ও কপালের উপরে হালকা করে লাগান।

মনে রাখবেন, পরিমিত ব্যবহারেই হাইলাইটার সুন্দর লাগে।

 

*প্রাইমার

মেকআপ লং-লাস্টিং করতে প্রাইমার অপরিহার্য।

হালকা বা ভারী—যে কোনো মেকআপের আগে প্রাইমার লাগালে বেস অনেক স্মুথ হয়।

এতে মেকআপ ঘেঁটে যাওয়ার সম্ভাবনাও কমে যায়।

 

*কনট্যুর প্যালেট

মুখের শেপ ও ছোটখাটো খুঁত ঢাকতে কনট্যুর প্যালেট কাজে লাগে।

নিজের ত্বকের টোনের সঙ্গে মানানসই হালকা শেড বেছে নিন।

খুব গাঢ় কনট্যুর ব্যবহার করলে লুক অস্বাভাবিক লাগতে পারে, তাই সাবধান।

Share This Article
Leave a comment