অবজারভারকে লিখিত অভিযোগ উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ প্রতিম রায়ের।উল্লেখ্য,গতকাল রাতে কোচবিহার পলিটেকনিক কলেজের ইভিএম স্টংরুমের সিসিটিভি মনিটর ১২টার পর ৭ মিনিট ব্ল্যাক আউট হয়েছিল। এই বিষয় নিয়ে পার্থ প্রতিম রায় বলেন- স্ট্রং রুমের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নির্বাচন কমিশনের বারবার এই গাফিলতি সত্যি সন্দেহজনক। অবিলম্বে এই বিষয় নিয়ে অবজারভার, ডি.এম, রিটার্নিং অফিসার, এসডিও সহ নির্বাচনী আধিকারিকদের সঙ্গে আলোচনা করা হয়। এবং অতিসত্বর ৭ মিনিটের ফুটেজ প্রকাশে আনার দাবি সহ এজেন্সির মালিক যখন তখন স্ট্রং রুমের লবিতে বিনা অনুমতিতে ঢুকে যাওয়ার বিষয়টিতে প্রতিবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি অবজারভারকে লিখিত অভিযোগ করলাম। এদিন তিনি আরো কি কি বলেছেন তা শুনে নেব বিস্তারিত।