ওয়ারেন্ট এর আসামী কে মারধোর করার প্রতিবাদে শামুকতলা থানার সামনে ভিক্ষোভ মিছিলের পাশাপাশি থানায় গিয়ে বিক্ষোভ দেখালেন এস টি আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শামুকতলা এলাকায়। বানিয়াডাবড়ী এলাকার বাসিন্দা রীলেস মোছারী নামে এক ব্যক্তির বিরুদ্ধে ওয়ারেন্ট বের হয়েছিল ট্রাক্টরের কিস্তি সঠিক সময়ে শোধ না করায় । কিন্তু বিষয়টি তার জানা ছিল না। গত বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ শামুকতলা থানার পুলিশ রীলেশ মোছারীকে বাড়ি থেকে তুলে নিয়ে আসে। রীলেশ মোছারীর অভিযোগ শামুকতলা থানার বড়বাবুর নির্দেশেই তাকে বেধড়ক ভাবে পেটানো হয়েছে। শুক্রবার পুলিশ অভিযুক্ত ওয়ারেন্টের আসামি রীলেশ মোছারিকে আদালতে পাঠায়। আদালত থেকে জামিনে ফিরে এসেই গোটা বিষয়টি তার পরিবারকে জানায়। রীলেশ কে মারধরের ঘটনা নিয়ে বিষয়টি জানাজানি হয়ে যায় শামুকতলা থানা এলাকার তার আত্মীয়-স্বজন থেকে শুরু করে এসটি আদিবাসী সম্প্রদায়ের মানুষদের মধ্যে। শনিবার বেলা বারোটা নাগাদ ৪০ থেকে ৫০ জনের একটি মিছিল শামুকতলা থানার ২০০ মিটার দূর থেকে শুরু হয়ে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ।মিছিলে অংশগ্রহণ করেন এসটি আদিবাসী সম্প্রদায়ের মহিলারাও। মিছিল থেকে স্লোগান উঠে রীলেশ মোছারীকে মারধর করা কেন হল জবাব চাই জবাব দিন। এরপরেই তারা শামুকতলা থানার মূল ফটকে গিয়ে বিক্ষোভ দেখান এবং শামুকতলা থানার ওসির সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। তবে বিষয়টি নিয়ে তারাও নাছোড়বান্দা। তাদের আন্দোলন চলতেই থাকবে জানিয়ে দিয়েছেন এসটি আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা।
ওয়ারেন্ট এর আসামী কে মারধোর করার প্রতিবাদে শামুকতলা থানার সামনে ভিক্ষোভ মিছিলের পাশাপাশি থানায় গিয়ে বিক্ষোভ দেখালেন এস টি আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা ।