বৃহস্পতিবার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তেহার পত্র প্রকাশ করা হল। এই ইস্তেহারে মোট ১১টি গুরুত্বপূর্ণ প্রতিজ্ঞার কথা উল্লেখ করা হয়েছে, যা আগামী দিনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করলে বাস্তবায়ন করার আশ্বাস দেওয়া হয়েছে।
এদিন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী অভিজিৎ দে ভৌমিক ইস্তেহারটির উন্মোচন করেন। তিনি জানান, সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা সমাধান, উন্নয়নমূলক কাজের গতি বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক প্রকল্পকে আরও শক্তিশালী করাই এই ইস্তেহারের মূল লক্ষ্য।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার পৌরপতি দিলীপ সাহা, ডিপিএসসি চেয়ারম্যান রজত বর্মা সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। তৃণমূল নেতৃত্বের দাবি, এই ইস্তেহার সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন এবং আগামী দিনে এলাকার সার্বিক উন্নয়নের পথপ্রদর্শক হবে।