ভুয়ো QR পেমেন্টে মোবাইল প্রতারণা মালদার মার্কেটে ধরা পড়ল যুবক চাঞ্চল্য এলাকাজুড়ে

admin

মালদা—- মোবাইল কিনতে এসে মোবাইলের দোকানে ভুয়ো পেমেন্ট দেওয়াকে কেন্দ্র করে শনিবার দুপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গাজোল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় আইডিবিআই ব্যাঙ্কের নিচের এক মার্কেটে।
জানা গেছে এক যুবক ওই মার্কেটে একটি মোবাইলের দোকানে এক যুবক মোবাইল কিনতে এসেছিল। তার পছন্দের মত মোবাইল কিনেছিল। তারপর কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করে। মোবাইলের দোকানের মালিক তার স্টেটমেন্ট চেক করে দেখে কোন টাকা ঢোকেনি । কিন্তু ওই যুবক তার মোবাইলে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা গেল যে কোন টাকায় পেমেন্ট হয়নি। মোবাইল কিনতে আসা ওই যুবকটি ভুয়ো অ্যাপস দিয়ে পেমেন্ট করেছে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায় তারপর বিষয়টি তদন্ত করে জানা যায় ওই যুবকটি ভুয়ো পেমেন্ট করেছে। স্থানীয়রা ওই যুবক থেকে আটক করে রাখে তারপর পুলিশ এসে যুবক থেকে আটক করে নিয়ে যায়। বিষয়টি পুলিশ তদন্ত করছে।

Share This Article
Leave a comment