নাজিরহাট পশ্চিম বাজেজমায় খড়ের গাদায় আগুন। মঙ্গলবার সকালে ধান ঝাড়াই থ্রেসার মেসিন থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কল্যাণ রায় নামে এক ব্যক্তির বাড়ির পাশেই জমা করে রাখা ধান ঝাড়াই করে ট্রাক্টর চালিত থ্রেসার মেসিন। বেশ কিছু সময় ধরে সেই মেসিনে ধান ঝাড়াই করতে করতে মেসিনের ভিতরে জমে থাকা খড় গরম হয়ে আগুন ধরে যায়। সেই আগুনেই জমে থাকা খড়ের গাদায় আগুন লাগে। এরপর প্রতিবেশী যুবকরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা চালায়। পরবর্তীতে খবর দিনহাটা দমকল কেন্দ্রে খবর দেওয়া হলে দিনহাটা দমকলের একটি ইঞ্জিন ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আধ ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বিভাগ।
নাজিরহাট পশ্চিম বাজেজমায় খড়ের গাদায় আগুন।