বাংলাদেশ থেকে কোচবিহার—ট্রাফিক পুলিশের জালে ধরা পড়লেন মনিরাজ হক

admin

আজ অর্থাৎ সোমবার, ০৮.০৯.২০২৫ তারিখে কোচবিহারের ট্রাফিক পুলিশ এক বাংলাদেশি নাগরিককে আটক করে কোতোয়ালি থানার হাতে তুলে দেয়।

 

আটক যুবকের নাম মনিরাজ হক (১৮), পিতা আবুসত্তার মিয়া, বাড়ি—নান্দিগ্রাম, ডাকঘর ও থানা—লালমনিরহাট, জেলা—লালমনিরহাট, বাংলাদেশ।

 

সূত্রে জানা গেছে, নিয়মিত ট্রাফিক তল্লাশির সময় ওই বাংলাদেশি যুবককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে আইনি প্রক্রিয়ার জন্য কোচবিহার কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কীভাবে সে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করল তা খতিয়ে দেখছে পুলিশ।

Share This Article
Leave a comment