মেখলিগঞ্জে সীমান্ত পথে ওষুধ পাচারের চেষ্টায় দুই যুবক আটক

admin

৮ নভেম্বর, ২০২৫: আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া মেখলিগঞ্জে ফের সক্রিয় চোরাকারবারি চক্র! গোপন সূত্রে খবর পেয়ে মেখলিগঞ্জ থানার পুলিশ শুক্রবার গভীর রাতে অভিযান চালায় জলিয়াটারি মোড়ে। সন্দেহজনকভাবে চলাচল করা একটি টোটো আটক করে পুলিশ। তল্লাশি চালাতেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।

 

টোটো থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নিষিদ্ধ ওষুধ। এর মধ্যে ছিল—

• ২০২ স্ট্রিপ নিউরোবিয়ন, প্রতিটি স্ট্রিপে ৩০টি করে ট্যাবলেট

• ২৫১ প্যাকেট কে-বাইন্ড পাউডার (ক্যালসিয়াম পলিস্টাইরিন সালফোনেট), প্রতিটি ১৫ গ্রাম

 

ধৃত দুই যুবক—রঞ্জিত রায় ও তাপস রায়—কোনও বৈধ নথি দেখাতে পারেননি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এই ওষুধগুলি পাচারের পরিকল্পনা ছিল তাদের।

 

পুলিশ সূত্রে জানা গেছে, এই চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে। আটক দুজনকে গ্রেফতার করে টোটো ও উদ্ধার হওয়া ওষুধসহ থানায় আনা হয়েছে। ইতিমধ্যে নির্দিষ্ট মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে মেখলিগঞ্জ থানার পুলিশ।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সীমান্ত এলাকায় ওষুধ ও নেশাজাতীয় দ্রব্য পাচারের প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। পুলিশ জানিয়েছে, এ ধরনের অবৈধ চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Share This Article
Leave a comment