ভারত-পাকিস্তান সংঘাত: মার্কিন স্বস্তিতে ফের অস্বস্তি, বিস্ফোরক দাবি পাক বিদেশমন্ত্রীর
ভারত-পাকিস্তান যুদ্ধ (India-Pakistan War) ইস্যুতে ফের চাপে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump)-এর অস্বস্তি আরও বাড়িয়ে দিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার (Pakistan Foreign Minister Ishaq Dar)। দিল্লি-ইসলামাবাদ সম্পর্ক নিয়ে তিনি করেছেন বিস্ফোরক দাবি।
কী বললেন ইশাক দার?
ইশাক দার প্রকাশ্যে স্বীকার করেছেন, ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল মার্কিন প্রশাসন। তবে ভারত সরাসরি জানিয়ে দেয়— এ ধরনের যেকোনও বিষয় শুধুমাত্র দ্বিপাক্ষিকভাবেই মীমাংসিত হবে।
তিনি আরও জানান, ইসলামাবাদ নাকি মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর কাছে ট্রাম্পের মধ্যস্থতার দাবি তুলেছিল। কিন্তু মার্কিন কূটনীতিক নয়াদিল্লির অবস্থান স্পষ্ট জানিয়ে দেন— ভারত সবসময় পাকিস্তান-সংক্রান্ত ইস্যুকে ‘কড়া দ্বিপাক্ষিক’ বিষয় হিসেবেই দেখে।
মোদি সরকারকে প্রশ্নের মুখে বিরোধীরা
এর আগেই আমেরিকার তরফে যুদ্ধবিরতির ইঙ্গিত প্রকাশ্যে আসায় বিরোধীদের তোপের মুখে পড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিরোধীরা প্রশ্ন তোলে, কেন ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কথা কোনও তৃতীয় পক্ষ ঘোষণা করবে? যদিও প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছিলেন, যুদ্ধবিরতি কেবলমাত্র ভারতের সিদ্ধান্তেই হয়েছিল, বাইরের কারও পরামর্শে নয়।
ভারতের অবস্থান অপরিবর্তিত
পাক বিদেশমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, ওয়াশিংটন গত মে মাসেই যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছিল। এমনকি ভারত-পাকিস্তানের মধ্যে আলোচনার জন্য একটি নিরপেক্ষ স্থানের প্রস্তাবও ওঠে। কিন্তু ভারত সেই প্রস্তাব মানেনি।
দার বলেন, “ভারত সবসময় বলে আসছে— এটি একটি দ্বিপাক্ষিক বিষয়। আমরা শান্তিপ্রিয় দেশ, আলোচনায় বিশ্বাসী। তবে আলোচনার জন্য দুই পক্ষকেই এগিয়ে আসতে হবে। ভারত যদি সাড়া দেয়, পাকিস্তান এখনও আলোচনায় বসতে প্রস্তুত।”