সোনা পা*চার রুখে দিলো ১৩৮ নম্বর চৌধুরীহাটের বিএসএফ ব্যাটেলিয়ান

admin

পশ্চিমবঙ্গ–বাংলাদেশ সীমান্তের ঝিকরি সীমান্ত চৌকি হঠাৎ যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হলো। মুহূর্তের ব্যবধানে সতর্ক বিএসএফ জওয়ানদের চোখে ধরা পড়ল চোরাচালানকারীদের অদ্ভুত কৌশল। আর তার পরেই যা ঘটল, তা যেন সিনেমার গল্প!

গুয়াহাটি ফ্রন্টিয়ারের অধীনস্থ ১৩৮ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা সাহসিকতার সঙ্গে অভিযান চালিয়ে উদ্ধার করলেন মোট ৪৩টি স্বর্ণের বার। ওজন ৫.০১৭ কেজি। বাজারমূল্য আনুমানিক ৫ কোটি টাকারও বেশি!

কিন্তু এখানেই চমক—এই সোনার বারগুলো রাখা ছিল সাধারণ টেনিস বলের ভেতরে। প্রথমে দেখলে মনে হবে খেলাধুলার সরঞ্জাম, কিন্তু ভেতরে লুকিয়ে রয়েছে কোটি টাকার ধন। পাচারকারীদের এই নতুন কৌশল ভণ্ডুল করে দিয়ে বিএসএফ আবারও প্রমাণ করল, সীমান্তরক্ষীদের চোখ ফাঁকি দেওয়া এত সহজ নয়।

অভিযানের এই সাফল্য শুধু চোরাকারবারিদের কৌশলকেই চূর্ণ করল না, পাশাপাশি সীমান্তপারের চোরাচালান চক্রের ওপরও বড়সড় ধাক্কা দিল। সীমান্তে প্রতিটি পদক্ষেপে কিভাবে জীবন বাজি রেখে দেশের নিরাপত্তা সুরক্ষিত করছেন এই ‘বর্ডারম্যান’রা, এই ঘটনাই তার জ্বলন্ত প্রমাণ।

Share This Article
Leave a comment