গণ*ধ*র্ষণের শিকার নাবালিকা,গ্রেফ*তার দুই যুবক:- আলিপুরদুয়ার :সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবাহিত যুবকের সঙ্গে পরিচয়ই কাল হল কামাখ্যাগুড়ি এলাকার এক নাবালিকার।পরিচয়ের পর ফোন নম্বর আদানপ্রদান করে দুজনেই। এরপর সেই সম্পর্কের সূত্র ধরে মেলামেশা বাড়ে দুজনের।শনিবার ঠিক এমনই ভাবে ঘুরতে বেরিয়েছিল ওই যুবক ও নাবালিকা। কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেলেও নাবালিকা বাড়ি না ফেরায় চিন্তায় পড়ে যান বাড়ির লোক। অভিযোগ, ওই যুবক তার এক বন্ধুর সঙ্গে নাবালিকা কে নিয়ে এক নিকটাত্মীয়ের ফাঁকা বাড়িতে যায়। এরপর রাতে দুই বন্ধু মিলে ওই নাবালকা কে ধর্ষণ করে।
রবিবার সকালে স্থানীয়রা এই ঘটনার কথা জানতে পেরে পুলিশ কে খবর দেয়। এরপর রবিবার বিকেলে নাবালিকার বাবা থানায় ওই যুবক এবং তার বন্ধুর নামে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত এবং তার বন্ধুকে গ্রেপ্তার করে। সোমবার দুই অভিযুক্ত কে আদালতে তোলা হয়।
অপরদিকে মেয়েটির শারীরিক পরীক্ষা করে তাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে উপস্থিত করা হলে তার কাউন্সিলিং করে তাকে কোচবিহার হোমে পাঠানোর ব্যবস্থা করা হয়।দুই অভিযুক্তের একজনের বাড়ি যশোডাঙ্গা অপর জনের বাড়ি ব্রজেরকুঠি।একজনের নাম ইন্দ্রজিৎ সরকার অপরজনের নাম দেবাশীষ দাস।