দিনহাটা সাহেবগঞ্জ রোডে বুধবারের রাতটা যেন হঠাৎই বদলে গেল! অন্ধকারে সাহেবগঞ্জ রোডের দুই নম্বর পুলের কাছে এক অচেনা ছায়া…

admin

দিনহাটা সাহেবগঞ্জ রোডে বুধবারের রাতটা যেন হঠাৎই বদলে গেল!

অন্ধকারে সাহেবগঞ্জ রোডের দুই নম্বর পুলের কাছে এক অচেনা ছায়া…

স্টেশনের দিকেই যাচ্ছিল সেই ব্যক্তি। হাতে বড় ব্যাগ, চোখে মুখে অস্বস্তি।

 

সন্দেহ দানা বাঁধতেই এগিয়ে আসে দিনহাটা থানার টহলদার পুলিশ।

এক মুহূর্তের জন্য থমকে দাঁড়াল লোকটা। নাম— বিমল রায়, বাড়ি রাখালমারির।

 

ব্যাগ খুলতেই বেরিয়ে এলো চমকপ্রদ সত্য—

২৪ কেজি গাঁজা!

গন্তব্য ছিল শিলিগুড়ি, ভোরের ট্রেন ধরে পৌঁছে যেতে চেয়েছিল সে।

 

কিন্তু আইনের চোখ এড়ানো অতো সহজ নয়।

দিনহাটা থানার কড়া নজরদারির জালেই ধরা পড়ল এই চক্র।

 

মাদক বিরোধী অভিযানে একের পর এক সফলতার নজির গড়ছে দিনহাটা থানা।

এর পিছনে রয়েছেন এক দৃঢ় নেতৃত্ব—

আইসি জয়দীপ মোদক।

 

তার তীক্ষ্ণ নেতৃত্বেই একের পর এক পাচারচক্র ভাঙছে, মাদক কারবারিদের কাঁপন ধরছে।

 

দিনহাটার মানুষ আজ একসুরে বলছে—

“আমাদের রাস্তায় আর মাদকের ঠাঁই নেই।”

Share This Article
Leave a comment