দিনহাটার বুড়িমা – বনদুর্গার মহিমা

admin

দিনহাটার বুড়িমা – বনদুর্গার মহিমা

দিনহাটার প্রবেশপথেই কান্তেশ্বর রাজার গড়ের উপরে অধিষ্ঠিত বুড়িমাতা— সুন্দরবনের বনদুর্গা নামেই যিনি পরিচিতা। বিশ্বাস, মা বুড়িমা তার সন্তানদের বিপদে নিজের বুক দিয়ে আগলে রাখেন, রক্ষা করেন সকল অনিষ্ট থেকে।

প্রায় দেড়শো বছর ধরে দিনহাটা শহরের এই মন্দির ঘিরে গড়ে উঠেছে ভক্তির সঙ্গে মানবতার এক অনন্য দৃষ্টান্ত। আশ্বিন মাসের সংক্রান্তির দিনে পালিত হয় বুড়িমাতার বাৎসরিক পুজো— এ বছর পড়েছে ১৪১ তম বর্ষে।

বিশেষ তাৎপর্য হল, এই মন্দির কমিটির অধিকাংশ সদস্যই মুসলমান সম্প্রদায়ের। বুড়িমার পূজো এখানে শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, হিন্দু-মুসলমান ঐক্যের এক মহোৎসব।

এবছর মা বুড়িমার পুজোর মানসিক দিচ্ছেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী ও দিনহাটার বিধায়ক উদয়ন গুহ।

মন্দির সংলগ্ন মাঠে বসেছে মেলা, চলছে যাত্রাপালা ও গান। দূরদূরান্ত থেকে ভক্তরা আসছেন মায়ের দর্শনে।

আজ, আশ্বিন সংক্রান্তির গভীর রাতে, দিনহাটার আকাশে প্রতিধ্বনিত হবে — “জয় বুড়িমা, বনদুর্গা মায়ের জয়!”

Share This Article
Leave a comment