গোপন সূত্রে খবরের ভিত্তিতে আলিপুরদুয়ার পুলিশ বড়সড় সাফল্য পেল। আলিপুরদুয়ার কোর্ট মোড়ে একটি হোটেলের সামনে থেকে ব্রাউন সুগার-সহ গ্রেফতার করা হয়েছে জয়গার এক বাসিন্দাকে।
পুলিশ সূত্রে খবর, এদিন ওই ব্যক্তি জয়গা থেকে আলিপুরদুয়ার এসেছিলেন। ফেরার পথে আলিপুরদুয়ার থেকে জয়গায় যাওয়ার সময় কোর্ট মোড় এলাকায় পেতে রাখা ফাঁদে তাঁকে ধরে ফেলে পুলিশ। এরপর তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ব্রাউন সুগার।
ইতিমধ্যেই ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে আলিপুরদুয়ার থানার পুলিশ। ঠিক কোথা থেকে এই মাদক তাঁর হাতে এল এবং কারা এর সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে নেমে আরও বড় মাদকচক্রের হদিশ মিলতে পারে বলেই মনে করছে পুলিশ।