মাঝেরডাবড়ীতে চিতা বাঘের আক্রমণে আহত একজন
আলিপুরদুয়ার ২ সেপ্টেম্বর:- মাঝের ডাবরি চা বাগানে চিতা বাঘের থাবায় গুরুতর জখম হয়েছেন এক ব্যক্তি। জখম ব্যক্তিকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। আলিপুরদুয়ার জংশন থেকে কাজ করে বাড়ি ফেরার পথে চা বাগান এলাকার ১০ নম্বর সেকশনে মোজাম্মেল হক (৫০) নামে এক ব্যক্তিকে পেছন দিক থেকে এসে মাথায় থাবা বসায় চিতা। মুহূর্তের মধ্যেই তাকে একের পর এক থাবা বসাতে থাকে চিতাটি। তার চিৎকারে রাস্তায় চলা ব্যক্তিগণ আসার পরেই চিতাটি ১০ নম্বর সেকশনে ঢুকে যায়। ঘটনার খবর পাওয়ার পরেই বনদপ্তরের কর্মীরা এবং শামুকতলা রোড ফাঁড়ির ওসি ছুটে এসে তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। উল্লেখ্য মাঝেরডাবরি চা বাগানে বেশ কয়েকটি চিতাবাঘ খাঁচা বন্দী করেছিলেন বনদপ্তরের কর্মীরা।