খুনের মামলায় দিনহাটা আদালতে হাজিরা দিলেন নিশীথ প্রামাণিক

admin

খুনের মামলায় দিনহাটা আদালতে হাজিরা দিলেন নিশীথ প্রামাণিক

খুনের মামলায় হাজিরা দিতে আজ সোমবার দিনহাটা আদালতে উপস্থিত হলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। আদালত চত্বর জুড়ে ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা।

আদালতের নির্দেশ মেনেই এদিন তিনি হাজিরা দেন। মামলাটি ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে ঘটে যাওয়া এক খুনের ঘটনাকে কেন্দ্র করে। দীর্ঘদিন ধরেই এই মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ চলছিল।

আজকের শুনানি শেষে আদালত মামলার পরবর্তী তারিখ ধার্য করেছে আগামী ৩ নভেম্বর।

Share This Article
Leave a comment