সরস্বতী পুজোর দিন কলেজে মাইক বন্ধ করার ঘটনাকে কেন্দ্র করে চেয়ার টেবিল ভাঙচুরের অভিযোগ উঠল বহিরাগতদের বিরুদ্ধে। ঘটনাটি মাথাভাঙ্গা কলেজের। জানা গিয়েছে সন্ধ্যা হয়ে গেলে কলেজের প্রিন্সিপাল মাইক বন্ধ করার নির্দেশ দেন আর তখনই বহিরাগত বেশ কয়েকজন অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি চেয়ার টেবিল ভাঙচুর করে। এদিকে ঘটনার খবর পেয়ে মাথাভাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।।
কলেজের প্রিন্সিপাল দেবাশীষ দত্তের কথায় গতকাল সরস্বতী পুজো উপলক্ষে বর্তমান ছাত্র ছাত্রীদের পাশাপাশি ভিড় জমিয়েছিল বহু বহিরাগতরা। সন্ধ্যা হয়ে গেলে কলেজ কর্তৃপক্ষ মাইক বন্ধ করার নির্দেশ দেন আর তখনই বহিরাগত বেশ কয়েকজন কলেজ কর্তৃপক্ষের পাশাপাশি প্রিন্সিপালকেও অকথ্য ভাষায় গালিগালাজ করে এমনকি বেশকিছু চেয়ার টেবিল ভাঙচুর করে বলে অভিযোগ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কলেজে বহিরাগতদের প্রবেশ বন্ধ করতে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে বলে জানান কলেজ প্রিন্সিপাল।